৩০ জুন ২০১১ - ১৯:৩০

সিরিয়া হতে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, সিরিয়ার প্রেসিডেন্টের সমর্থকরা দামেস্কে বাশার আসাদের সমর্থনে মিছিল করেছে এবং এদেশের আদলেব প্রদেশের বিশৃংখলায় ১৬ ব্যক্তি প্রাণ হারিয়েছে।

সিরিয়ার অফিশিয়াল বার্তা সংস্থা (সানা’র) বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: দামেস্কের যুবকরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ কর্তৃক জাতীয় সংলাপ ও সংশোধনের প্রতি আহবান জানানোর বিষয়ের প্রতি সমর্থন ব্যক্ত করে মিছিল করেছে। এ মিছিল সিরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে অনুমোদন লাভের পর অনুষ্ঠিত হয়েছে।

আলজাজিরা হতে সম্প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে যে, সিরীয় নিরাপত্তা বাহিনী ট্যাংক ও অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়ে আদলেব প্রদেশের জাবালুল যাভিয়াহ অঞ্চলে হামলা চালিয়েছে। সিরীয় সরকার বিরোধীরা দাবী করেছে যে, এ সকল হামলায় প্রায় ১৬ ব্যক্তি নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছে।

সিরিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থার সভাপতি ‘আম্মার আল-কুরবী’ এ সম্পর্কে জানিয়েছেন: সিরীয় নিরাপত্তা বাহিনী গতরাতে জাবালুল যাভিয়াহ অঞ্চলের বিদ্যু ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

ফরাসী বার্তা সংস্থার বরাত দিয়ে জানা গেছে যে, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে গত পরশু বুধবার গণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেছে জনগণ এবং এ দিনকে তারা ‘অগ্নিগিরী দিবস’ নামে নামকরণ করেছে।

এদিকে হালাব শহরের ৩০০ জন আইনজীবি দেশের আইন মন্ত্রণালয় সংলঘ্ন আঙিনায় অনশন পালন করেছে। তারা এ সময় সিরিয়ার জাতীয় ঐক্য এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবী করে বিভিন্ন শ্লোগান দেয়।

অপরদিকে বাশার আসাদের সমর্থক একদল আইনজীবি আইন মন্ত্রণালয় ভবনের অন্যদিকে অনশন পালনের মাধ্যমে বাশারের প্রতি তাদের সমর্থন ব্যক্তি করেছে।#